ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা করেছে সরকার : প্রধানমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮  নির্মাণ শ্রমিক নিহত বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ

সন্দেহভাজনদের সঙ্গে কথা, ভুয়ো আইডিতে ফেসটাইম, হান জানুইয়ের আইফোন ঘিরে বাড়ছে রহস্য

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিনা গুপ্তচরের আইফোন থেকে উদ্ধার একাধিক সন্দেহভাজন ফোন নম্বর

অবশেষে মিলল সাফল্য। কালিয়াচক থেকে ধৃত চিনা গুপ্তচরের আইফোন খুলতে সক্ষম হল বেঙ্গল এসটিএফ। ধৃত হান জানুইয়ের ফোন খুলতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ফোন থেকে যে তথ্য হাতে এসেছে, তা দেখে কার্যত চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের।

সূত্রের খবর, চিনা গুপ্তচরের আইফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহভাজন ফোন নম্বর। যাদের মধ্যে বহু ভারতীয় ও চিনা নাগরিক রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য় দেশের নাগরিকদেরও ফোন নম্বর। একই সঙ্গে এসটিএফের তদন্তকারীরা জানতে পেরেছেন, ভুয়ো ইমেল আইডি দিয়ে ফেসটাইমে সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ রাখত ধৃত হান জানুই।

যদিও এখনও ধৃতের ম্যাকবুকটি খুলতে পারেননি তদন্তকারীরা। কারণ, কোনও মতেই নাকি ম্যাকবুকের পাসওয়ার্ড দিচ্ছেন না হান জানুই। সেটি খুলতে পারলে, এই তদন্তে বিশাল সাফল্য মিলবে বলে মনে করছেন তাঁরা। প্রকাশ্য়ে আসবে বহু রহস্য। সূত্রের খবর, আর সেন্ট্রাল আইবি-এর একটি দল চিনা গুপ্তচরকে জেরা করতে পারেন।

ধৃত হান জানুইয়ের থেকে বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ ও আইফোন নিয়েও আগেই মহাবিপদে পড়েছেন তদন্তকারীরা। পাসওয়ার্ড ক্র্য়াক করতে কার্যত নাজেহাল অবস্থা হচ্ছে তাঁদের। জানা গিয়েছে, হানের ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ডে মান্দারিন ভাষা ব্যবহার করা হয়েছে।

যা উত্তর চিনে বেশ প্রসিদ্ধ এই ভাষা। এছাড়া আরও একটি সোশ্যাল গ্রুপে মান্দারিন ভাষায় কথোপকথনেরও তথ্য মিলেছে। এখন মান্দারিন ভাষা জানেন এমন ব্যক্তির খোঁজ করছে পুলিশ। ধৃতের ল্যাপটপ ও আইফোন থেকে বহু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্রজি২৪ঘন্টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্দেহভাজনদের সঙ্গে কথা, ভুয়ো আইডিতে ফেসটাইম, হান জানুইয়ের আইফোন ঘিরে বাড়ছে রহস্য

আপডেট সময় : ১১:৪৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১