ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে

শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০ ৭৫৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেয়া সমঝগে আপ

চাইনিজ রেস্তোরাঁতে কোনো মিষ্টি পাওয়া যায়না বলে
জাহাঙ্গীর জিলিপি বানিয়ে নাম দিলেন জাহাঙ্গীরা।
সন্দেশ আবিষ্কার করে একজন বাঙালি ষষ্ঠীরসে জারিত করে ফেললেন মিলিয়ন মার্কিন ডলার।
রসবতী
তোমার রান্নাঘর
আঠারো বাই চৌদ্দ কিলোমিটার দূরের গ্রামের দিকে এগিয়ে চলেছে…
কোথাকার কোন কমলেশ চক্কর্তি
কাফকার উপন্যাসের জগতে বিচরণ করবার জন্য সক্রেটিসের নীলক্ষেত এলাকার পথঘাট গুলোকে অপশনাল পেপার থেকে বাধ্যতামূলক বিষয় করা নিয়ে হৈচৈ বাঁধিয়ে দিলেন।
কাকেরা কি কোনো
যুক্তি-বুদ্ধির ধার ধারে?

বাঁকানো ঠোঁটের স্মিত হাসি মুখে
সম্পত্তির বিবর্তনবাদ নিয়ে পল লাফার্গের গম গাছে আরাম করে হেলান দিয়ে জেড- লাইন এনজাইমেটিক সেরেল্যাক খেয়েই
ছুটলো হাজার হাজার মাইল দূরে!

মোঘল সম্রাট শাহজাহান মমতাজ বেগমকে যখন একটি গোলাপী প্রেমের মৃত্যু বিষয়ক স্টোরির উপাদান নিজ হাতে তুলে দিচ্ছিলেন-
তাজমহলের গম্বুজের চুড়ায় বিশ্রী দেখতে বায়সী ডেকে উঠলো- ক্যা..আ.

মকর সংক্রান্তি

অতল পাতাল ফুঁড়ে বেড়িয়ে পড়লো একটা বোটকা গন্ধ।

পুলিশের ইনফর্মারের মতে খ্রীস্টপূর্বের সমসাময়ীক কালে বক্ষু উপত্যকা থেকে ইলিশ মাছ ধরার জন্য একটা জাল আজ অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না।

হোদল নারায়ণপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক তার চেয়ারের নীচে দেখতে পেলেন হলুদ মাটির তলা আর ক্রমশই উপরে উঠে আসা একটি মাথা!

ছুটির ঘন্টা বেজে গেলো।
যেনো আজ-
আকাশ আর পাতালের মাঝ বরাবর বিষ্ণুপুরাণ এর সেই মকর সংক্রান্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা

আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০