ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

ভারত-বাংলাদেশ সম্পর্ক হবে জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন স্বার্থে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভিন্ন স্বার্থ, কোনো রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক নয়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে চায়।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নতুনভাবে বিন্যস্ত ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশ ও ভারত অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির অংশীদার উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, বরং আস্থার ভিত্তিতে শক্তিতে রূপান্তর করাই সময়ের দাবি।

বৈঠকে মব সহিংসতা প্রতিরোধ, ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু ও ভিসা প্রদানের হার বৃদ্ধি, সাইবার অপরাধ দমন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, পুলিশ একাডেমির মধ্যে প্রশিক্ষণ বিনিময়, ভারতের আইটিইসি কর্মসূচিতে প্রশিক্ষণ সম্প্রসারণ, বন্দি বিনিময় এবং বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

হাইকমিশনার জানান, নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা ভিসা সেন্টারগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। মন্ত্রী ভারতীয় হাইকমিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

সাইবার নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত-বাংলাদেশ সম্পর্ক হবে জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন স্বার্থে

আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬