ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জর্জ কলেজ, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, কলকাতা যথাযোগ্য মর্যাদায়  একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। এই বিশেষ দিনটি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষার গুরুত্ব উপলব্ধির এক অনন্য সুযোগ এনে দেয়।

এ উপলক্ষে বার্ষিক দেওয়াল পত্রিকার উন্মোচন করা হয়, যেখানে স্থান পেয়েছে ভাষা শহীদদের জীবন, ত্যাগ ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ, কবিতা ও স্মৃতিচারণ।

অনুষ্ঠানের সূচনায় শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ভাষা শহীদদের স্মরণ করে নীরবতা পালন করেন। তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয় গভীর আবেগ ও গর্বের সঙ্গে।

সাংস্কৃতিক পর্বে ছিল সঙ্গীত, নৃত্য, বক্তব্য, স্বরচিত কবিতা আবৃত্তি এবং হৃদয়স্পর্শী শ্রুতি নাটক। সঙ্গীতে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও আবেগের প্রকাশ ঘটে, নৃত্যে ফুটে ওঠে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য।

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন
ভাষা শহিদদের স্মরণে জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন দেওয়াল পত্রিকা উদ্বোধন করেন, ড. বিরাজলক্ষী ঘোষ

শিক্ষার্থীদের বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও এর আন্তর্জাতিক স্বীকৃতির গুরুত্ব সুস্পষ্টভাবে উঠে আসে।

স্বরচিত কবিতাগুলো ছিল প্রাঞ্জল ও আবেগঘন, যা উপস্থিত সকলকে গভীরভাবে নাড়া দেয়। বিশেষ আকর্ষণ শ্রুতি নাটকে দেশে-বিদেশে বাংলা ভাষার বর্তমান পরিস্থিতি জীবন্ত হয়ে ওঠে, যা দর্শকদের ভাবিয়ে তোলে।

সমগ্র অনুষ্ঠানটি ছিল শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, সচেতনতা ও ভালোবাসা আরও সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হয়েছে, যাতে ভাষা শহীদদের আত্মত্যাগ চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশন

আপডেট সময় : ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬