ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

রোববার ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলায় বিমানঘাঁটির ভেতরে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বড় জ্বালানি ট্যাংক এবং একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করা হয়েছে।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ফারস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পর বিমানঘাঁটির ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠতে দেখা গেছে, যা দূর থেকেও স্পষ্টভাবে দেখা যায়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতের এই সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই পাল্টা হামলা শুরু করে ইরান। সেই ধারাবাহিকতায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

সূত্র: আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :