ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতার আশঙ্কা রিজভীর

খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে

খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশ: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র মৃত্যুর খবরে ভারতের জম্মু ও কাশ্মীরউত্তরপ্রদেশ-এর বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রাজ্যের রাজধানী শ্রীনগর-এর ঐতিহাসিক লালচক-কে কেন্দ্র করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা আমেরিকা ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন এবং খামেনির ছবি হাতে শোক মিছিলে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীনগর ও বুদগাম-এর সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শ্রীনগরের সাইদা কাদাল ও বুদগামের মতো শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বতঃস্ফূর্ত বনধ পালিত হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের নারীদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

এ ঘটনায় জম্মু-কাশ্মীরের বিশিষ্ট আলেম মীরওয়াইজ উমর ফারুক এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তীব্র নিন্দা জানিয়ে শোক পালনের আহ্বান জানান।

বিক্ষোভের প্রভাব পড়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-তেও। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষ ইসলামি প্রজাতন্ত্রের সমর্থনে এবং হামলাকারী দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। লখনউয়ের ইমামবাড়া সংলগ্ন এলাকায় শোকাতুর নারীদের বিলাপ করতে দেখা যায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। কাশ্মীরের বিভিন্ন স্থানে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খামেনি হত্যার প্রতিবাদে উত্তাল জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশ

আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬