ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান

বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে চলতি বছরের এপ্রিল মাসে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। একই সময়ে বিদেশিরা বাংলাদেশে ২০০ কোটি টাকার লেনদেন করেছিলেন ক্রেডিট কার্ডে। চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। মার্চে খরচ করেছিল ৫০৩ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ থেকে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে বিদেশে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫০৭ কোটি টাকা। এর আগের মাসে (মার্চ) বিদেশে খরচ হয়েছিল ৫০৩ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এপ্রিল মাসে কার্ডে খরচ বেড়েছে। অন্যদিকে এপ্রিল মাসে বিদেশিরা বাংলাদেশে লেনদেন করেছেন ২০০ কোটি টাকা।

তথ্য অনুযায়ী, বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাত। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশই এই চার দেশে হয়ে থাকে। বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। সম্প্রতি দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ কারণে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ভারতে।

গত এপ্রিলে প্রতিবেশী দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৯ দশমিক ৩১ শতাংশ। ভারতে খরচের এ অংক মার্চে ছিল ১০৬ কোটি টাকা।একইভাবে এপ্রিলে যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশিরা ৬৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৩ দশমিক ১২ শতাংশ। এছাড়া থাইল্যান্ডে ৪৬ কোটি ৬০ লাখ, আরব আমিরাতে ৪০ কোটি ৪০ লাখ, সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় প্রায় ২৫ কোটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

নিয়ম অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে

আপডেট সময় : ১১:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪