ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারুণ উৎসাহ-উদ্দীপনা আর জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার (২৬ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ এর চতুর্থ আসর শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে অংশ নেন অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়, কর্মকর্তা ও টুর্নামেন্টের অফিসিয়ালরা। এরপর খেলা শুরুর আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে। বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক দল এবং সরকারী শিশু পরিবারের (ভানুয়া, গাজীপুর) সদস্যরা এই অনুষ্ঠানে পারফর্ম করেন। তারা টুর্নামেন্ট অংশগ্রহণকারী ১২ দেশেরই সংস্কৃতি অত্যন্ত মনোহরভাবে ফুটিয়ে তোলেন। তাদের এই অনুষ্ঠান উপভোগ করেন গ্যালারিপুর্ণ দর্শকবৃন্দ। সাউন্ডবক্সে ভেসে আসা সঙ্গীতের মূর্ছনার মধ্যে তারা অবিরাম বাংলাদেশের জয় কামনা করে শ্লোগান দিয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখেন।

এ টুর্নামেন্টে এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের মোট ১২টি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলার মধ্য দিয়ে ৩ জুন এ টুর্নামেন্ট শেষ হবে। পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে সবশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।

উল্লেখ্য, গত তিনটি আসর ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার নতুন ভেন্যু হিসেবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ আসর অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের

আপডেট সময় : ০৮:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪