ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান

পঞ্চগড়ের আওয়ামী লীগ নেতার সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

 কাজী মাহমুদুর রহমান: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নেতার সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি পঞচগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও তার স্ত্রী তহুরা বেগমের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তেঁতুলিয়া শাখায় তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে।

বুধবার বিকেলে পঞ্চগড় সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম ফারুক এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাবিবুল ইসলাম হাবিব জানান, দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি কাজী মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়।

ঠাকুরগাঁওয়ের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন তার আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগটি তদন্ত করেন। তদন্তে তার আয়কর ফাইলে দেওয়া সম্পদের হিসাবে ১৩ লাখ ৩৬ হাজার ৫২ টাকার সম্পদ গোপন, আয়বহির্ভূত ৭৯ লাখ ৭২ হাজার ৫৫ টাকার সম্পদ ভোগ দখলের খোঁজ পাওয়া যায়।

এরপর ১২ জুন মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মার্জী সম্পদের দলিল ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে কাজী মাহমুদুর রহমানের নামে থাকা ১৬টি এবং তার স্ত্রীর নামে একটি দলিল ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ের আওয়ামী লীগ নেতার সম্পত্তি ক্রোকের নির্দেশ

আপডেট সময় : ১০:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪