ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ঝরলো ৬ প্রাণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৩২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ঝরলো ৬ প্রাণ। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রী প্রাণ হারায়। আহতদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হলে সেখানে ৪জনের মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

শুক্রবার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় পথদুর্ঘটনা।

নিহতদের ছয় জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হচ্ছে, গাজীপুরের কালিগঞ্জ এলাকার চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার

আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)। বাকি দুইজনের পরিচয় মেলেনি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানিয়েছেন, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে ডাবার সময় ভাটপাড়া চাকশাল এলাকায়

বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে কাভার্ডভ্যানটি জব্দ

করে। চালক পলাতক। ইনামুল হক সাগর বলেন, অসতর্কতামূলক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ঝরলো ৬ প্রাণ

আপডেট সময় : ০৯:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১