ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

“কলের গান”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ৮৫৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড. বিরাজলক্ষ্মী ঘোষ

ক্রিসমাসের জমজমা মরশুম আর জাঁকিয়ে নেমে আসা শীতের মধ্যে একটু ফুরসত পেয়ে হাজির হয়েছিলাম বকখালি সৈকতে।পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় একটি ছোট পর্যটন কেন্দ্র এটি।কিন্তু শহরের বিরক্তিকর পরিবেশ আর গ্যাঞ্জাম থেকে একটু স্বস্তি পেতে হাজির হয়েছেন পর্যটক।

সৈকতে বসছে হরেক খাবারের দোকান আর তার সঙ্গে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের পসরা।আছে সার্ডিন, সি ফুড ,স্কুইড।সবাই ভিড় জমিয়েছেন স্টলে স্টলে।

হঠাৎ কানে ভেসে এলো,  “গুলাবী আঁখে যো তেরি দেখি সারাবি ইয়ে দিল হো গয়া”

একটু এগিয়ে গিয়ে দেখি এক ভদ্রলোক অদ্ভুত একটি যন্ত্র নিয়ে গান শোনাচ্ছেন।আর ছবিও দেখা যাচ্ছে।যন্ত্র টির গায়ে আছে দেখার জায়গা।ভদ্রলোক অদ্ভুত ভাবে একটি চাকা ঘোরাচ্ছেন।আর গর্তে চোখ লাগিয়ে দেখ যাচ্ছে ছায়াছবির গান।

এগিয়ে গেলাম আগ্রহের সঙ্গে।পরিচয় হলো।ওনার নাম শাহজাহান।কলকাতার আদি বাসিন্দা।মোমিনপুর ওনার বাড়ি।গত পঁচিশ বছরের মতো আছেন কুলপিতে।বছরান্তে বাড়ি আসেন।ছেলেপিলে নাতি নাতনী আছে।কিন্তু উনি নিজেই রোজগার করে চালান।কলের গান বা বায়স্কোপ টি দিয়ে। হ্যাঁ এটাই ওনার ওই যন্ত্রটির নাম।গত ৫০বছর ধরে এটি দিয়েই ওনার রুজি রুটি চলে।কিনেছিলেন মৌলালির দোকান থেকে।কখনও খারাপ হয়নি।উনিও সঙ্গে রেখেছেন যত্ন করে। বিংশ শতাব্দীর হারিয়ে যাওয়া কলের গান।

পুরাতন ঐতিহ্য কে সঙ্গে নিয়ে দিব্যি চলেছেন শাহজাহান।কোনো ক্ষোভ নেই লোভ নেই।বুকে করে বয়ে চলেছেন ঐতিহ্যের ধারায়।একটু লাজুক মানুষ জোর করেই কিছু দিলাম হাতে।একসঙ্গে খেলাম চপ মুড়ি কফি।ছেলেকেও দেখলাম।ওর প্রজন্মে এটা বাড়তি পাওনা।ধন্যবাদ দিয়ে বললাম কাকা তুমি একটা দারুনস্বাদ দিলে।প্রথম দেখেছি পথের পাঁচালীর অপু দুর্গাকে দেখতে আর এটি চাক্ষুষ। সব পুরনো হারিয়ে যায় না।আমরাই তাদের হারিয়ে ফেলি। সারা ভারতে হয়তো একজন কি দুজন আছেন এমন।নিজেকে বড় ভাগ্যবান মনে হলো।সরকারি সাহায্য পান কিছু ?জিজ্ঞেস করতে উনি কোনো গুরুত্বই দিলেন না।

রাত বাড়ছে ফিরতে হবে।এগিয়ে গেলাম।পেছন থেকে ভেসে আসছে “পর্দেমে রহেনে দো.. পর্দা না উঠাও”
মনে মনে বললাম বেঁচে থাক শাহজাহান..বেঁচে থাক কলের গান..।
কপিরাইট:সংরক্ষিত
@NNews
Voice Ekattor

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“কলের গান”

আপডেট সময় : ১২:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১