ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

World Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে সালকিয়া অরবিন্দ মলে ‘প্রজেক্ট গ্রীন বাংলা’র আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ৫৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আমাদের পরিবেশ আমরাই বাঁচা’

‘আমাদের পরিবেশ আমরাই বাঁচা’ এই স্লোগানকে ধারণ করে, দীর্ঘ দিন যাবত পরিবেশ রক্ষায় কাজ করছে প্রজেক্ট গ্রীণ বাংলা। সংগঠনের কর্ণধার ড. বিরাজলক্ষী ঘোষ পেশায় একজন শিক্ষক, রবীন্দ্র গবেষক এবং পরিবেশবিদ। কাজ করছেন নারী উন্নয়নেও। ‘দ্য ওমেন ভয়েস’ সম্পাদনাসহ একাধিক মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপান করেন।

বিশ্ব পরিবেশ দিবসে কর্মসূচির মধ্যে হাওড়ার সালকিয়ায় আলোচনা সভার পাশাপাশি ছিলো র‌্যালী। এতে বিভিন্ন সংগঠন ছাড়াও পরিবেশপ্রেমীরা যোগ দেন। শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিলো আগামীর পরিবেশ রক্ষায়। ড. বিরাজলক্ষী ঘোষ কচিকাঁচাদের অনুষ্ঠানে যারা পাশে থেকেছেন এবং সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিবেশ রক্ষার পদযাত্রা করেছে। যেখানে যোগ দিয়েছেন সালকিয়ার বিশিষ্টজন ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চিকিৎসক, আইনজীবী, পরিবেশ কর্মী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।

‘দেখি না কেউ-খিদের জ্বালায় মানুষ মরে নিত্য যে,
গাছের কথা ক্যামনে ভাবি, লোভী আমার চিত্ত যে!
বায়ূর মাঝে বসত করি- তার কথা কেউ ভাবছি কই?
গাছ কেটে সব করছি সাবাড়, পরিবেশে দিচ্ছি মই।
গাছগাছালি, পাখপাখালি পরিবেশের সাথী ভাই,
তাদের কথা এই আমাদের একটুখানি খেয়াল নাই।
জীবন বলি পানিরে ভাই, তার কথা নাই খেয়ালে,
ঘরের ভেতর বসত করে হানছি কুঠার দেয়ালে।
জীবের জীবন বিষিয়ে তুলি, হত্যা করি প্রাণীরে!
খাদ্য-শিকল করছি বিকল, কুফল কি এর জানি রে!
নিজের জীবন টানছি নিজেই মরণ পথের দিকে ঐ,
বাঁচতে হলে প্রকৃতিকে বানাই আমার প্রাণের সই’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য