ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর সরকারি ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা বিদ্যুৎ সংকট মোকাবিলায় আশার বার্তা প্রধানমন্ত্রীর, গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি

Shahparan Uddin  : সমৃদ্ধ ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন শাহপরান উদ্দীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ৫৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শাহপরান উদ্দীন দেশ সেবার কাজে উৎসাহটা পেয়েছেন নিজের পরিবার থেকেই। পারিবারিক ঐতিহ্যই তাকে টেনে এনেছে দেশমাতৃকার উন্নয়নে নিবেদীত হতে। বৃটিশ শাষনামলে তার দাদা ফিরোজ মিয়া ছিলেন অসম বেঙ্গল রেজিমেন্টের গর্বিত সৈনিক। কর্মক্ষেত্রে বিভিন্ন সময় কৃতিত্বের জন্য একাধিক মেটেলে ভূষিত হয়েছেন। বাবা জয়নাল উদ্দিন একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছাড়াও বন বিভাগে কৃতিত্বের সঙ্গে কর্মজীবন কাটিয়েছেন। শাপরান উদ্দিন দীর্ঘ দিন ধরে দেশের যুবসমাজকে দেশাত্মবোধের মন্ত্রে জাগিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন’

উদয়ন চৌধুরী

চোখে মুখে তার সমৃদ্ধ ত্রিপুরা গড়ার স্বপ্ন। তা-ই তরুণ-যুব সমাজকে জাগিয়ে তুলতে রাতদিন কাজ করে চলেছেন শাহপরান উদ্দীন। তিনি বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। সর্বশ্রেণীর মানুষের কল্যাণে নিবদীত শাহপরান উদ্দীন সমাজের শুভবোধের সারথী। তার মতে, কর্মের মাধ্যমেই স্বপ্ন বাস্তবায়ন করতে চান। আগামীর সম্ভাবনাময় ত্রিপুরা গড়ার লড়াকু সৈনিক হিসেবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র একজন আস্থাভাজন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করাটাই তার লক্ষ।

খেলোয়ারদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাত করেন শাহপরান উদ্দীন

শাহপরান উদ্দীন রাজ্য বিজেপি সভাপতি ড. মানিক সাহা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সাবেক সাধারণ সম্পাদক প্রতিমা ভৌমিকের আস্থাভাজন এবং আগামীর সম্ভাবনাময় রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রাজ্যের সংখ্যলঘু সম্প্রদায়েরও অন্যতম নেতাও তিনি। উচ্চ শিক্ষিত শাহপরান উদ্দীনের দূরদর্শী দৃষ্টিভঙ্গী সমাজ বিনির্মানের ইঙ্গিত দেয়।

মোঃ শাহপরান উদ্দিন শান্তিনিকেতন থেকে গ্রাজুয়েশন এবং রাজস্থান থেকে এমবিএ করেছেন। মিডিয়াবান্ধব এই রাজনৈতিক নেতা আরও বলেন, বর্তমান সরকারের রাজনৈতিক ইশতেহার প্রায় সবগুলোই বাস্তবায়ন হয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। ভারতের এই প্রান্তিক রাজ্যটির উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিরামহীন ছুটে বেড়ানো সাধারণ মানুষের মনে আস্তা বাড়িয়েছে।

হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করেন শাহপরান উদ্দীন

আগামী নির্বাচনে এমএলএ নির্বাচন প্রত্যাশী শাহপরান উদ্দীন একাধারে রাজনীতিক, সামাজিক ও উন্নয়নকর্মী। রাজ্যের নয়নাবিরাম পর্যটন স্থানগুলোর আরও পরিচিতি আনতে কাজ করে চলেছেন। ত্রিপুরা ভ্রমণ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যটকদের সেবা দিচ্ছেন।

সাধারণ মানুষের যেকোন অসুবিধায় ছুটে যান তিনি। অসুস্থ মানুষের পাশে শাহপরান, খেলার মাঠে শাহপরান, হাসপাতালে রোগীদের খাবার বিতরণে শাহপরান। সাধারণ মানুষের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করেন।

খেলোয়ারদের সঙ্গে  শাহপরান উদ্দীন

শাহপরান উদ্দীন দেশ সেবার কাজে উৎসাহটা পেয়েছেন নিজের পরিবার থেকেই। পারিবারিক ঐতিহ্যই তাকে টেনে এনেছে দেশমাতৃকার উন্নয়নে নিবেদীত হতে। বৃটিশ শাষনামলে তার দাদা ফিরোজ মিয়া ছিলেন অসম বেঙ্গল রেজিমেন্টের গর্বিত সৈনিক। কর্মক্ষেত্রে বিভিন্ন সময় কৃতিত্বের জন্য একাধিক মেটেলে ভূষিত হয়েছেন। বাবা জয়নাল উদ্দিন একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছাড়াও বন বিভাগে কৃতিত্বের সঙ্গে কর্মজীবন কাটিয়েছেন। শাপরান উদ্দিন দীর্ঘ দিন ধরে দেশের যুবসমাজকে দেশাত্মবোধের মন্ত্রে জাগিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

সংখ্যালঘু মোর্চার সভাপতি এবং সংখ্যালঘু  কো-অপারেটিভ ডেভলপমেন্ট কর্পোরেশন এর পরিচালক এবং সাবডিভিশন ওয়াক্ফ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। এছাড়া বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। বিশেষ করে খেলাধুলাকে আরও উন্নতস্থানে নিয়ে যেতে কাজ করছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডে শাহপরান উদ্দীন

শাহপরান উদ্দীন বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এর নেতৃত্বে ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরাকে জাগিয়ে তুলা সম্ভব হয়েছে। আগামীতে এই সমৃদ্ধি ধরে রাখতে তারা কাজ করছেন এবং রাজ্যের উন্নয়নের পথে হাঁটছেন।

তিনি বিশ্বাস করেন মেধা ও শ্রমের মাধ্যমে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। কারণ শাহপরান উদ্দীন বিশ্বাস করেন ‘হাত বাড়ালেই বন্ধু, পা বাড়ালেই পথ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :