ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

‘Re-Discover Dhaka’ City Tour  :  ‘রি-ডিসকভার ঢাকা’ সিটি ট্যুর প্যাকেজ চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ৩৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় জাদুঘর  ছবি সংগ্রহ

‘মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্মৃতি স্মারক ও ঐতিহাসিক স্থানের সঙ্গে পরিচিতির সুযোগ’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকায় মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্মৃতি স্মারক, ঐতিহাসিক স্থাপনাসমূহ ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেলে ধরতে ‘রি-ডিসকভার ঢাকা’ সিটি ট্যুর প্যাকেজ চালু করল সোনারগাঁও হোটেল। এই ট্যুরের মাধ্যমে বিদেশি পর্যটকেরা বাংলাদেশের ঐতিহ্যকে জানতে পারবে।

‘রি-ডিসকভার ঢাকা’ উদ্যোগে উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তার নেতৃত্বে পর্যটন শিল্প উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাবে।

মাহবুব আলী বলেন, আমাদের যে রিসোর্স রয়েছে, তার সঠিক ব্র্যান্ডিং প্রয়োজন। এ এসম্পর্কে সবিস্তারে তুলে ধরা যায়, তাহলে বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের আগ্রহ বাড়বে।

মুক্তিযুদ্ধ জাদুঘর ছবি সংগ্রহ

প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ প্রায় সমাপ্তির পথে। এবছরের ডিসেম্বর মাসে এই মহাপরিকল্পনার কাজ শেষ হবে। বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রকের সচিব মোঃ মোকাম্মেল হোসেন বলেন, জাতির পিতা পর্যটনের ভিত্তি গড়ে দিয়ে গেছেন। আমার পর্যটন শিল্পের বিকাশের জন্য কাজ করছি। পর্যটনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হচ্ছে। ৪০০ বছরের পুরানো ঢাকাকে আমরা তুলে ধরতে চাই।

এসময় বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব নজরুল ইসলাম খান, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আমিনুর রহমান, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম মোয়াজ্জেম হোসেন এবং হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।

‘রি-ডিসকভার ঢাকা’ সিটি ট্যুর প্যাকেজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

উল্লেখ্য, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও কর্তৃক আয়োজিত এই সিটি ট্যুরে দেশি-বিদেশি সকল পর্যটক অংশগ্রহণ করতে পারবেন।

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বাসভবন এই ট্যুরের প্রধান আকর্ষণ। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী ঢাকার অন্যান্য দর্শনীয় স্থান জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ও শহীদ মিনার এই ট্যুরের অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশী পর্যটকদের টিকিট জনপ্রতি ৪,৫০০ টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিট জনপ্রতি ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিটের মূল্যের মধ্যেই বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান ভ্রমণের পাশাপাশি পর্যটকদের জন্য অনবোর্ড স্ন্যাক্সসহ দুপুরের অথবা রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘Re-Discover Dhaka’ City Tour  :  ‘রি-ডিসকভার ঢাকা’ সিটি ট্যুর প্যাকেজ চালু

আপডেট সময় : ০৮:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২