ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

Prince Harry’s : রেকর্ড গড়লো ব্রিটিশ রাজপুত্রের স্মৃতিকথা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্মৃতিকথা স্পেয়ার বই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

“স্পেয়ার” নামক বইটি ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্মৃতিকথা। এটি প্রকাশের প্রথম দিনেই ব্রিটেনে সবচেয়ে দ্রুত সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়েছে। মঙ্গলবার বইটি বাজারে আসে। ছাপানো বই, ই-বুক ও অডিও ফরম্যাট মিলিয়ে চার লাখ কপি বিক্রি হয়েছে প্রথম দিনেই।

বইটির প্রকাশকের দাবি, ব্রিটেনে আর কোনো ননফিকশন বই প্রথম দিনে এত বিক্রি হয়নি।

বিশ্বের বৃহত্তম প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউজের লন্ডন শাখা ট্রান্সওয়ার্ল্ড পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক ল্যারি ফিনলে এক বিবৃতিতে বলেন, বইটি দারুণ চলবে এটা আমরা আগেই জানতাম। তবে এটি আমাদের সর্বোচ্চ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমরা যতদূর জানি, ব্রিটেনে এর আগে শুধু আরেক হ্যারির (‘হ্যারি পটার’) বই-ই প্রথম দিনে এর চেয়ে বেশি বিক্রি হয়েছে।

প্রিন্স এই হ্যারির এই স্মৃতিকথার স্প্যানিশ অনুবাদটি ভুল করে নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হয়। অবশেষে মঙ্গলবার মূল বইটি বাজারে আসে। ব্রিটিশ রাজপরিবারের অজানা নানা বিষয় উঠে আসায় আগ্রহী পাঠকরা প্রথম দিনেই বইয়ের দোকানে ভিড় করেন। বেলা ১২টায় বই বিক্রি শুরু হওয়ার আগেই অনেক দাকানের সামনে অপেক্ষমাণ পাঠকদের লাইন দেখা যায়।

এই বইতে প্রিন্স হ্যারি তার বাবা রাজা চার্লস, সৎ মা ক্যামিলা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন যা বিশ্বের সব প্রান্তের পাঠকদের আকৃষ্ট করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :