ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

Prannoy Kumar Verma : ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৪১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব  প্রতিনিধি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রণয় কুমার ভার্মাকে। তিনি বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

প্রণয় কুমার ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের বিদেশমন্ত্রকে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন।

১৯৯৪ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বিভিন্ন পদে দায়িত্ব পালন
করেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে দেশটির রাষ্ট্রদূত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Prannoy Kumar Verma : ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

আপডেট সময় : ০৪:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২