ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Poor man’s super mall : মাত্র ১০ টাকার বাজারে সুপার হিরো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ৪৩৩ বার পড়া হয়েছে

Poor man's super mall : মাত্র ১০ টাকার বাজারে সুপার হিরো

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘১০ টাকায় এক কেজি চাল, ডাল ২ টাকা এবং প্রতি লিটার ভোজ্যতেল মিলছে ৩ টাকায়, ১ টাকায় দুই কেজি আলু, ৪ টাকায় বয়লার মুরগি, ৭ টাকায় কম্বলসহ দুটি জামা কেনার সুযোগ পেয়েছে ২৫০টি দরিদ্র পরিবার’

অনলাইন ডেস্ক

গরিবের সুপার মলে ১ টাকায় ১ কেজি চাল, ২ টাকায় কেজি ডাল, তিন টাকায় এক লিটার তেল, ১ টাকায় দুই কেজি আলু, ৪ টাকায় বয়লার মুরগি, ৭ টাকায় কম্বলসহ দুটি জামা কেনার সুযোগ পেয়েছে ২৫০টি দরিদ্র পরিবার। এতোগুলো পণ্যের মূল্যে ১০ টাকা। যার বর্তমান বাজার মূল্য ৬শ থেকে ৭শ টাকা।

বাংলাদেশের উত্তরজনপদের কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বসেছিল গরিবের সুপার সপ। সেখানেই দরিদ্র পরিবারের জন্য এই মানবিক উদ্যোগ। উদ্বোধনী দিনে প্রায় ২৫০টি পরিবার এ সুবিধা পেয়ে আনন্দিত।

উদ্যোক্তারা জানান, দরিদ্র মানুষকে পণ্য বাছাই করার স্বাধীনতা দিতেই তাদের এই আয়োজন। এখানে প্রতিমাসে একদিন করে বাজার বসবে।

গরিবের সুপার শপ কার্যক্রমের পাশাপাশি দেশের সর্ববৃহৎ পাতিলে প্রায় দেড় হাজার মানুষের রান্নার আয়োজন করা হয়। এসব খাবার স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, সুবিধা বঞ্চিত মানুষ পছন্দ মাফিক নামমাত্র মূল্যে যাতে বাজার করতে পারে, সেজন্য তাদের এ উদ্যোগ। যাতে পরিবারের কর্তাব্যক্তি তার পছন্দের বাজার নিয়ে বাড়িতে ফিরে সন্তানদের নিকট সুপার হিরো হতে পারে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বাজারের উদ্বোধন করে বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাড়ায়। কুড়িগ্রামের সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষদের জন্য এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।

একই দিনে ওই স্থানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিজস্ব জমিতে নবনির্মিত হযরত আয়েশা (রাঃ) এতিমখানার শিক্ষা কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। এখানে তিনতলা বিশিষ্ট ভবনে প্রায় শতাধিক দরিদ্র ও এতিম মেয়ে পড়াশোনার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Poor man’s super mall : মাত্র ১০ টাকার বাজারে সুপার হিরো

আপডেট সময় : ১০:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩