ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

Pakistani ticker : তুরস্কের বিমানবন্দরে অর্থ ও সোনাসহ পাকিস্তানি টিকটকার গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

পাকিস্তানের বিখ্যাত টিকটকার হারিম শাহকে তার স্বামীসহ তুরস্ক বিমানবন্দর থেকে আটক করেছে দেশটির পুলিশ। বিভিন্ন সময় নানা কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের বিখ্যাত টিকটকার হারিম শাহ। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে রওনা হওয়ার সময় হারিম এবং তার স্বামী বিলাল শাহকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দরে তাদের কাছ থেকে তুর্কি পুলিশ বিপুল পরিমাণ অর্থ এবং সোনা জব্দ করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বছরের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন হারিম শাহ। ভিডিওতে তাকে দুই হাতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার নোট প্রদর্শন করতে দেখা যায়।

হারিম শাহ জানান, ওই মুদ্রাগুলো তিনি পাকিস্তান থেকে যুক্তরাজ্যে পাচার করে নিয়ে গেছেন। কিন্তু, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন (এফআইএ) কর্তৃপক্ষ দেশ থেকে বিপুল অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’ মামলায় তদন্ত শুরু করলে হারিম তার বক্তব্য থেকে সরে আসেন। তিনি তখন ভোল পাল্টে বলেন, মুদ্রাগুলো লন্ডনে তার বোনের গাড়ি বিক্রি থেকে পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Pakistani ticker : তুরস্কের বিমানবন্দরে অর্থ ও সোনাসহ পাকিস্তানি টিকটকার গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২