ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

চাঁদাবাজ সন্ত্রাসীদের  হত্যার ফরমান নিয়ে দিনযাপন করছেন, জুলাই যোদ্ধা আমিরুল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৪৬৩ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন, জুলাইযোদ্ধা আমিরুল ইসলাম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চোখে-মুখে আতঙ্কের ছাপ! চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাথায় হত্যার ফরমান নিয়ে দিনযাপন করছেন, জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম। কপালে ও দেহের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনকালে ফ্যাসিস্ট পুলিশের ছোড়া ছররা গুলি বহনকারী আমিরুলের সংসার ভেঙ্গেছে, প্রাণনাশের মতো ভয়ঙ্কর ফরমান এখন তার ছায়া সঙ্গী।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে এসে ভীত চোখে এমন অভিযোগই তুলে ধরেন আমিরুল ইসলাম।  ‘গ’ শ্রেণীর  জুলাই যোদ্ধা এই আমিরুল লিখিত অভিযোগে বলেন, আমার বিরুদ্ধে প্রচন্ড রকমের অপ্রচার চলানো হচ্ছে।

তার  অভিযোগ, চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের হুমকির মুখে আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। জুলাই আন্দোলনে পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত এই কর্মী দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।

আমিরুল ইসলাম জানান, ১৯৯১ সালের নির্বাচনের সময় থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি এবং দীর্ঘদিন দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। ২০১৮ সালের নির্বাচনের পর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার কাছে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশি হয়রানি শুরু হয় এবং এরপর থেকেই তাকে আত্মগোপনে থাকতে হয়।

তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালের ৪ মার্চ স্থানীয় আওয়ামী লীগ নেতা সুমন তার বাড়ি দখল করে নেয়। এ ঘটনায় তিনি স্থানীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ ও থানায় জিডি করেছিলেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে আমিরুল বলেন, শেখ হাসিনার পতন আন্দোলনসহ গত ১৭ বছরের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। বিভাগীয় গণসমাবেশ, তারুণ্যের সমাবেশ, রোড মার্চ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচিগুলোতেও অংশ নেন।

জুলাই আন্দোলনের সময় ধউর বেড়িবাঁধ, উত্তরা ও মিরপুরে আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার পুলিশের গুলিতে আহত হন। তার দাবি, শরীরে এখনো ছররা গুলির স্প্লিন্টার বহন করছেন তিনি।

সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা প্রসঙ্গে আমিরুল বলেন, একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, যেদিন তার বিরুদ্ধে রাতের বেলায় চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে, সেদিন তিনি বাসা থেকে বের হননি এবং এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করলেই সেটি প্রমাণ হবে।

অভিযোগকারীদের কয়েকজনকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, এলাকার প্লট ও ফ্ল্যাট মালিকদের নিয়ে গঠিত একটি সোসাইটিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে চাঁদাবাজ চক্রের স্বার্থে আঘাত লেগেছে। এ কারণেই তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আমিরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :