ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

Pakistan Army : মডেল-অভিনেত্রী দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ফাঁদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে

পাকিস্তানি অভিনেত্রী বাঁ থেকে কুবরা খান, সজল আলি এবং মেহুশ হায়াত : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তান সেনাবাহিনীর সাবেক মেজর আদিল রাজা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বলেছেন, দেশটির সেনাবাহিনী অভিনেত্রী, মডেল দিয়ে রাজনীতিবিদ ও সাধারণ মানুষের জন্য ফাঁদ পাতত। এই বিস্ফোরক বক্তব্য ঝড় তুলতে যথেষ্ট। বাস্তবে হয়েছেও তাই। পাকিস্তানের বিনোদন দুনিয়ার তারকারা ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছেন।

নায়িকা ও মডেলদের দিয়ে রাজনীতিবিদ ও সাধারণ মানুষের জন্য ফাঁদ পাতত পাকিস্তান সেনাবাহিনী। এমন কয়েকজন অভিনেত্রীর নামও উল্লেখ করেন রাজা।

আদিল রাজা তার ইউটিউব চ্যানেলে পূর্বেও এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে থাকেন। সেখান থেকে ইউটিউব চ্যানেল ‘সোলজার স্পিকস’ এ তিনি বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করেন।

নতুন পোস্ট করা ভিডিওতে তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন কাজে পাকিস্তানি মডেল-অভিনেত্রীদের ব্যবহার করেছে। তাদের মধ্যে ছিলেন এম এইচ, এম কে, কে কে, এস এ। সাবেক এই সেনা কর্মকর্তা যাদের নামের আদ্যক্ষর বলেছেন, পাকিস্তানের নাগরিকদের তাদের চিনতে মোটেও দেরি হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এম কে দিয়ে মাহিরা খান, এম এইচ দিয়ে মেহুশ হায়াত, কে কে দিয়ে কুবরা খান এবং এস এ দিয়ে সজল খানকে বুঝিয়েছেন এই সেনা কর্মকর্তা।

আদিল রাজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কুবরা খান। তিনি লিখেছেন, কোনো ভুয়া ভিডিও আমার অস্তিত্ব বিলীন করতে পারবে না। আমি চুপ ছিলাম, কিন্তু এখন অনেক হয়েছে। যে অভিযোগ করেছেন আপনি, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? তিন দিনের মধ্যে আপনি প্রমাণ দিতে না পারলে আপনাকে ক্ষমা চাইতে হবে, নতুবা আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব।

আরেক অভিনেত্রী মেহুশ হায়াত লিখেছেন, আমি একজন অভিনয়শিল্পী। কাদা ছুড়ে আমার নাম মুছে দেওয়া সম্ভব নয়। আপনার এই মিথ্যা অভিযোগ লজ্জার! তার চেয়ে বেশি লজ্জার, যারা এসব মিথ্যা অভিযোগ অন্ধভাবে বিশ্বাস করছেন।

সজল আলী এক টুইটে বলেছেন, এটি খুবই দুঃখজনক যে আমাদের দেশের নৈতিক অবক্ষয় হয়েছে। অন্যের চরিত্র হনন করা জঘন্যতম অপরাধ। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Pakistan Army : মডেল-অভিনেত্রী দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ফাঁদ

আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩