ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি নারী আসনে নির্বাচন: প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা বিএনপির ৩৬ জন সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী:   এসএসসি-সমমান পরীক্ষা শুরু, কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশনা ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে আইবিসিসিআই-হাইকমিশনার বৈঠক টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান

mother killed :  নিষ্ঠুরতা ! সম্পত্তির হাতিয়ে নিতে অভিনেত্রী মাকে খুন ছেলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ ৩৯২ বার পড়া হয়েছে

বীণা কাপুর ছবি : সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্পত্তির জন্য ৭৪ বছর বয়সী অভিনেত্রী মাকে খুন করেছে ছেলে!

পুলিশের জেরায় মাকে হত্যার কথা স্বীকার করে শচীন। ১২ কোটি টাকার সম্পত্তি নিয়ে মা বীণা কাপুরের সঙ্গে ঝামেলা হচ্ছিল। তার জেরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাকে হত্যা করে।

ভয়েস ডিজিটাল ডেস্ক

ছেলের হাতে খুন হওয়া বীণা কাপুর ভারতীয় টিভির একজন অভিনেত্রী। তার চেয়ে বড় কথা তিনি একজন মা। বেসবল ব্যাট দিয়ে আঘাত করেন মাকে হত্যা করে ছেলে শচীন কাপুর। পরে জঙ্গলে ফেলে দেওয়া হয় মায়ের মরদেহ। সেখান থেকে মায়ের মরদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই নৃশংস ঘটনা প্রকাশ করেছেন বীণা কাপুরের সহ-অভিনেত্রী নীলু। এ ঘটনায় বিনোদনজগতে তোলপাড় চলছে। তারা বিশ্বাস করতে পারছেন না, মাকে কেউ এভাবে হত্যা করতে পারে।

ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্পত্তির জন্য বীণাকে বেসবল ব্যাট দিয়ে ক্রমাগত পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে ছেলে শচীন। মায়ের মৃত্যু নিশ্চিত হবার পর প্লাস্টিকের ব্যাগে করে মরদেহ বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরে রায়গড়ের জঙ্গলের মাথেরান নদীতে ফেলে দেওয়া হয়। অভিনেত্রীর বাড়ি মুম্বাইয়ের জুহুতে।

বীণা কাপুরের দুই ছেলে। তিনি থাকতেন ছোট ছেলের কাছে। এ রকম কিছু ঘটতে পারে, তা আগে থেকে বুঝতে পেরেছিলেন বীণা কাপুরের যুক্তরাষ্ট্র প্রবাসী বড় ছেলে। কয়েক দিন ধরে মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জুহু পুলিশকে জানান তিনি। এরপরই অভিযুক্ত ছেলে শচীন কাপুরকে আটক করে বীণা কাপুরের লাশ উদ্ধার করে পুলিশ।

এখন পুলিশের হেফাজতে আছেন ৪৩ বছর বয়সী শচীন। বীণা কাপুরের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার পরিচালক ছোটু ওরফে লালুকুমার মণ্ডলকেও (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

mother killed :  নিষ্ঠুরতা ! সম্পত্তির হাতিয়ে নিতে অভিনেত্রী মাকে খুন ছেলের

আপডেট সময় : ০৯:০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২