ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

Load shedding : ডিসেম্বরে লোডশেডিংয়ের ছুটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ২৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের সময় বিদ্যুতের উৎপাদন ছিলো সাকুল্যে ৩ হাজার ৭০০ মেগাওয়াট। তখন গড়পরতা লোডশেটিং হতো ৫-১০ ঘন্টা। বর্তমান সরকার আমলে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে পাঁচগুণ। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি। শেখ হাসিনা ক্ষমতায় এসেই পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। যার মধ্যে একটি ছিলো দিনের কর্মঘন্টা কমিয়ে আনা।

দ্রুত বিদ্যুৎ পেতে বেসরকারীভাবে রেন্টাল বিদ্যুতের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হয়। বর্তমানে ভারত থেকে ১১শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। যার মধ্যে ত্রিপুরার পালাটানা কেন্দ্র থেকে আসছে ১৬০ মেগাওয়াট। ২০১৮ সালে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করায় ঢাকায় জমকালো আলোক উৎসব আয়োজন করে হাসিনা সরকার।

এক পর্যায়ে লোডশেডিংকে জাদুঘরে পাঠানো হয়েছে বলেও বক্তব্য আসে ক্ষমতাসীন দলের তরফে। বর্তমান পরিস্থিতে দাঁড়িয়ে বলা হচ্ছে, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। আসছে ডিসেম্বর থেকে বাংলাদেশে আর লোডশেডিং থাকবে না বলে জানালেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান। এর আগে নভেম্বরে লোডশেডিং কমার ঈঙ্গিত দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মন্ত্রীর বক্তব্যের একদিনের মাথায় পিডিবি চেয়ারম্যান বলেন, শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে। পাশাপাশি কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে। তাতে ডিসেম্বরে লোডশেডিং থাকবে না। ডলারের মূল্যবৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি উচ্চমূল্যের কারণে জ্বালানি খাতে অব্যাহত লোকসান কমাতে জুলাই মাস থেকে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :