ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Jangi :  জঙ্গি হামলার অশঙ্কায় র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৪০৯ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জঙ্গিকে গ্রেপ্তার করে : ছবি সংগ্রহ 

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানালো  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। আইনশৃঙ্খলার এই বিশেষ বাহিনীটির তরফে বলা হয়েছে, জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে। হিজরতের নামে ঘরছাড়া অর্ধশতাধিক তরুণের এখনও কোন খোঁজ মেলেনি। সম্প্রতি পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গিসংগঠনের ১০জনকে গ্রেপ্তার করে সম্মিলিত বাহিনী। এখনও পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। পাহাড়ে প্রশিক্ষণরত সদস্যদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করেছে জঙ্গি সংগঠনটি। জঙ্গি বাচ্চু চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ে অধ্যয়নরত।

র‌্যাব জানায় উগ্রবাদী জঙ্গি সংগঠনটি গত ৮-৯ মাসে বিভিন্ন ধরণের ভারী অস্ত্র সংগ্রহে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছে ১৭ লাখ টাকা পাঠিয়েছে। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে জন্য প্রায় ৫০ লাখ টাকা বিভিন্ন স্থানে পাঠিয়েছে গ্রেপ্তারকৃত জঙ্গি বাচ্চু। মোবাইল ব্যাংকিংয়ের সহায়তায় অর্থের লেনদেন হতো। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের কুমিল্লার লাকসাম এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অর্থ বিষয়ক সমন্বয়ক বাচ্চুসহ ৪ জনকে গ্রেপ্তারের পর এমন বিস্ফোরক তথ্য বেড়িয়ে আসে। অস্ত্র সংগ্রহ এবং জঙ্গি সংগঠনকে আরও সংগঠিত কার কথা জানায় র‌্যাব।

শুক্রবার ঢাকার কাওরানবাজারে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সাংবাদিক সম্মেলনে পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, যেকোনো সময় জঙ্গি সংগঠনটি নাশকতামূলক হামলা চালাতে পারে। কমান্ডার মঈনের ভাষায় হিজরতের নামে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া ৫৫ জনের তালিকা তাদের হাতে রয়েছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। জঙ্গিদের অস্ত্র কেনার তালিকায় একে ২২ ও একে ৩২ অস্ত্র রয়েছে। জঙ্গি সংগঠনটির সদস্যদের পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ ও হামলা চালানো পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Jangi :  জঙ্গি হামলার অশঙ্কায় র‌্যাব

আপডেট সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২