ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Insulin : বাজারে যুক্তরাষ্ট্রের ইনসুলিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৩০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান ও হেলথকেয়ার ডিএমডি ও সিইও হালিমুজ্জামানসহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আন্তর্জাতিক ডায়াবেটিস সংস্থা মতে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং তাদের চিকিৎসার ধরনও ভিন্ন ভিন্ন’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

এখন থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ডায়াবেটিস চিকিৎসায় নতুন উচ্চ ঘনত্বের বোলাস ইনসুলিন হিউমালগ ২০০ কুইকপেন। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ইলাই লিলি অ্যান্ড কোম্পানির উৎপাদিত ইনসুলিন লিসপ্রো ২০০ ইউনিট/মিলি আমদানিকারক। হেলথ কেয়ারের পক্ষ থেকে এটি টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরি বলে দাবি করা হয়।

বাজারজাত কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, বাংলাদেশের বহু রোগী তাদের রক্তের সুগারের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। তিনি বলেন, উচ্চ ঘনত্বের দ্রুত কার্যকরি অ্যানালগ ইনসুলিন হিউমালগ ২০০ কুইকপেন রোগীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

এসময় আরও বলা হয়, সাধারণত অতিরিক্ত স্থূলতা বা ওজন, শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া এবং বেশি মাত্রার ইনসুলিন ব্যবহারকারী রোগীদের জন্য হিউমালগ ২০০ একটি কার্যকরী ও স্বাচ্ছন্দ্যকর সমাধান। এ ছাড়া খাবার গ্রহণের সময় ব্যবহারের জন্য যাদের সহজ ও আরামদায়ক ইনসুলিন চিকিৎসা প্রয়োজন, তাদের জন্যও এটি সহজ সমাধান।

হিউমালগ ২০০ কুইকপেনের বাজারজাতকরণের ফলে বাংলাদেশে কার্যকর ডায়াবেটিস চিকিৎসাব্যবস্থায় একটি নতুন দ্বার উন্মোচন করবে। সেই সঙ্গে চিকিৎসকদের জন্য ডায়াবেটিস চিকিৎসাসেবা প্রদান আরও উন্নত ও সহজতর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Insulin : বাজারে যুক্তরাষ্ট্রের ইনসুলিন

আপডেট সময় : ০৪:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২