ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

Halloween festival  :  হ্যালোইন উৎসব, দক্ষিণ কোরিয়ায় পদদলিত হয়ে ১৪৯ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৪৩৯ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মারা গিয়েছেন ১৪৯জন, উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করছেন: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

লাশের মিছিল দক্ষিণ কোরিয়ায়! এখানে হ্যালোইন উৎসব পালনকালে পদদলিত হয়ে অন্তত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এই মর্মান্তিক ঘটনা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং-বিওম জানিয়েছেন, হ্যালোইন উদ্যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা ব্যক্তিরা রাস্তায় বসে আছেন

২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর এবারই প্রথম হ্যালোইন উৎসব উদযাপনের ব্যাপক আয়োজন করা হয়েছিলো। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়।

হ্যালোইন উৎসব উদ্যাপনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে এই এলাকায় লাখ খানেক মানুষ সমবেত হয়েছিলেন। পদদলনের ঘটনার আগে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। জায়গাটি নিরাপদ নেই বলেও উল্লেখ করেন কেউ কেউ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Halloween festival  :  হ্যালোইন উৎসব, দক্ষিণ কোরিয়ায় পদদলিত হয়ে ১৪৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২