ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

Gas-Electricity : ভর্তুকি মূল্যে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আর সম্ভব নয় : শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

ঢাকার কৃষিবিদ ইনিস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কথা তুলে ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভর্তকি মূল্যে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আর সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনে যে ব্যয় হতো তা থেকে কমমূল্যে অর্থাৎ ভর্তুকি দিয়ে এতোদিন আমরা সরবরাহ করেছি। কিন্তু এখন আর তা সম্ভব হবে না। রবিবার ঢাকার কৃষিবিদ ইনিস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি বলব, বিদ্যুৎ উৎপাদন করার যা খরচ আমরা কিন্তু তার থেকে কম খরচে সবাইকে বিদ্যুৎ দেই। সেটা কিন্তু দেওয়া সম্ভব না। কাজেই যে খরচ হয়, সেই খরচটা দিতেই হবে।

এজন্য প্রস্তুত থাকতে হবে যে টাকা দিয়ে কিনছি এবং যে টাকা আমাদের পরিবহন খরচ তার মূল্যটা কিন্তু দিতে হবে। নইলে আমরা দিতে পারব না। পরিষ্কার কথা, যদি চান পয়সা দিয়ে ঠিক মতো নিতে হবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, গ্যাসের মূল্য যেহেতু বেড়ে গেছে, আমাদের বিদেশ থেকে যেটা আনতে হয়, নিজেদের গ্যাস যেটুকু সীমিত সেটা তো আমরা দিচ্ছি। কিন্তু যে গ্যাস আমরা কিনি আমাদের যারা ব্যবসায়ী আছেন গ্যাস ব্যবহার করেন বা বাকি যারা ব্যবহার করেন প্রত্যেককে এখানে সাশ্রয়ী হতে হবে।

তিনি বলেন, আমরা তো ভর্তুকি দিয়েই এতদিন দিচ্ছিলাম। কারণ টাকা ছিল, দিচ্ছিলাম। কিন্তু এখন তো আমাদের সেভাবে সাশ্রয়ী হতে হবে। কারণ বিশ্বব্যাপী মন্দা সেটা মাথায় রাখতে হবে।

নিজেদের স্বার্থে ব্যবহার কমানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে অসুবিধার কিছু নেই। ব্যবহারটা আমরা যদি খুব সাবধানে করি বিলটা কিন্তু কমানো যায়। কীভাবে পানি-গ্যাস-তেল-বিদ্যুতের বিল কমানো যাবে, একটু সাশ্রয়ী হলেই কিন্তু এটা করা যেতে পারে। আশা করি দেশের মানুষ এটা করবেন নিজেদের স্বার্থের স্বার্থে করবেন।

দেশের অর্থনীতিতে করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের, আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছিলাম, অর্থনৈতিক উন্নয়নে এই করোনাভাইরাস সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে তার ধাক্কাটা তো আমাদের উপরে এসে পড়েছে।

তিনি বলেন, যেহেতু সারা বিশ্বে উৎপাদন কমেছে, ইউক্রেনের যুদ্ধ এবং স্যাংশনের কারণে প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেছে; আমাদের যাতে পরনির্ভরশীল থাকতে না হয় সেজন্য সবাইকে আহ্বান করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :