ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Dr. AK Abdul Momen : বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান সীমিত তারা আহাম্মকের মতো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান সীমিত তারা আহাম্মকের মতো : ড. আবদুল মোমেন, ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত, তারা আমাদের কখনো কখনো অলীক সুপারিশ দেয়, যা কিনা আহাম্মকের মতো মনে হয়। মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে। এখানের প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র। অথচ তারা আমাদের মানবাধিকার আর গণতন্ত্র বোঝাতে এসেছে। বিদেশমন্ত্র ড. এ কে আবদুল মোমেন বুধবার সিলেট সফরকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন বিদেশিদের নিয়ে সংবাদমাধ্যমে কাভারের বন্ধ করুন, মিডিয়ার কারণে বিদেশিরা পাত্তা পাচ্ছে। তাদের কাভারেজ বন্ধ করলে ঘরে বসে থাকবে। তারা এদেশে নিজেদের রাজা মনে করে। বাংলাদেশের মতো সংবাদমাধ্যমের স্বাধীনতা অন্য কোথাও নেই। মোমেন বলেন, এদেশে সাড়ে ১২ হাজার পত্রিকা এবং ৪৫টা টেলিভিশনের পাশাপাশি বহুসংখ্যক সাময়িকী আছে।

বাংলাদেশের নির্বাচনে ৭০ থেকে ৮০ শতাংশ লোক ভোটা দেয়। অনেক দেশে ২৫ থেকে ৩০ শতাংশ লোকও ভোট দেয় না। সেসব দেশে নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায় না, অথচ বাংলাদেশে একটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। তারা নিজেদের দিকে না তাকিয়ে বড় বড় বুলি আওড়াচ্ছে। ড. মোমেন বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ সর্বক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। আমরা দারিদ্র অর্ধেকে নামিয়ে এনেছি। যেহেতু আমরা উন্নতি করছি তাই অনেকের চোখে পড়ছে। অনেকে ফায়দাও লুটতে চাচ্ছেন।

এখানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। আমাদের কিছু লোকজন চায় না শান্তি হোক। কারণ অশান্তি হলে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল হয়। এজন্য বিভিন্ন লোকদের মিথ্যে তথ্য দিয়ে তারা অশান্তি সৃষ্টি করতে চায়। অনেক বিরোধী দল দেশে উন্নতি চায় না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে, তারা নিজের পা কেটে হলেও দেশের ক্ষতি করতে চায় বলেও মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Dr. AK Abdul Momen : বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান সীমিত তারা আহাম্মকের মতো

আপডেট সময় : ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩