ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Covid-19:  বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

করোনা সংক্রমণ বিবেচনায় বিশ্বের তিনটি ক্যাটাগরিতে তথা লেভেল-৩ উচ্চ ঝুঁকিপূর্ণ, লেভেল-২ মাঝারি এবং লেভেল-১ কম ঝুঁকিপূর্ণ হিসাবে ভাগ করেছে আমেরিকার রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। তালিকায় লেভেল-৩’তে থাকায় বাংলাদেশে ভ্রমণে সর্তকতা জারি করেছে যুক্তরাষ্ট্র। উচ্চ ঝুঁকির অপর দেশগুলো হচ্ছে, বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর ও হন্ডুরাস।

তবে লেভেল-৩ ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও বেশি দেশের নাম রয়েছে। সিডিসি বলছে, গত ২৮ দিনে বিশ্বের যেসব দেশে প্রতি এক লাখের মধ্যে ১০০ জনের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

বাংলাদেশে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনার সর্বশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এসময় ৬ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮৪। যা আগের দিন ছিল ৭ দশমিক শূন্য ৪। এসময় মৃতের সংখ্যা পাঁচ এবং শনাক্ত হয়েছে ৫৪৮ জন। এর আগের দিন মৃতের সংখ্যা ছিল চার এবং করোনা শনাক্ত হয়েছিল ৪৩০ জনের।

এখনও পর্যন্ত দেশে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ২৭১ জন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। গবেষণা বলছে, করোনার সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে অমিক্রনের দুটি উপধরন বিএ৪ ও ৫ দায়ী। তবে বেশি সক্রিয় বিএ৫। এটির প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে বিশ্বে নতুন করে ৫৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৬ শতাংশ বেশি। তবে গত বছরের তুলনায় করোনায় মৃত্যু এখন কম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Covid-19:  বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

আপডেট সময় : ০৪:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২