ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

Corona update : জানুয়ারিতে চিনে করোনায় দিনে ২৫ হাজার মানুষের মৃত্যু হবে, বিশেষজ্ঞ রিপোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে

হাসপাতালে করোনা আক্রান্ত রোগী : ফাইল ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, চিন দৈনন্দিন কোভিড-তথ্য প্রকাশ্যে না আনলেও, সে দেশে প্রতি দিন ৯ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন’

অনলাইন ডেস্ক

নতুন বছরের শুরুতেই কোভিড নিয়ে চিনের ভোগান্তি আরও বাড়বে। ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতামত এমনই। রীতিমতো গাণিতিক পদ্ধতি অনুসরণ করে তারা দেখিয়েছেন, আগামী জানুয়ারি মাসে দেশটিতে প্রতি দিন অন্তত ২৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যাবেন।

চিনের বিরুদ্ধে বার বার কোভিডের তথ্য লুকোনোর অভিযোগ তুলেছে পশ্চিমী মিডিয়ার একাংশ। ব্রিটেনের এই স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, চিন দৈনন্দিন কোভিড-তথ্য প্রকাশ্যে না আনলেও, সে দেশে প্রতি দিন ৯ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। গত সপ্তাহে এই সংখ্যাটা ৫ হাজারের নীচে ছিল বলে দাবি তাদের।

নির্দিষ্ট গাণিতিক মডেলের উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের দাবি, ১৩ জানুয়ারি চিনে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে কোভিড সংক্রমণ। এদিন ৩ কোটি ৮ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন। ২৩ জানুয়ারি সর্বাধিক মানুষের মৃত্যু হতে পারে। ওই দিন ২৫ হাজার জনের মৃত্যু হতে পারে কোভিডে। সে ক্ষেত্রে চিনে কোভিডে মৃত মানুষের সংখ্যা হবে ৫ লক্ষ ৮৪ হাজার।

চিনের তরফে অবশ্য জানানো হয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত সে দেশে মাত্র কয়েক হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বেজিং প্রশাসন জানিয়েছে, কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মাত্র দশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান কিছু দিন আগেই কোভিড নিয়ে স্বচ্ছ পরিসংখ্যান প্রকাশ করার জন্য চিনকে অনুরোধ জানিয়েছেন। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Corona update : জানুয়ারিতে চিনে করোনায় দিনে ২৫ হাজার মানুষের মৃত্যু হবে, বিশেষজ্ঞ রিপোর্ট

আপডেট সময় : ১০:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২