ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

China-Pakistan : চীন-পাকিস্তান যৌথভাবে ভারতে আক্রমণ করতে পারে : রাহুল গান্ধী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ২০১ বার পড়া হয়েছে

ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চীন-পাকিস্তান শিগগিরই বা পরে যৌথভাবে ভারতে আক্রমণ করতে পারে। সাবেক সেনা কর্তাদের সঙ্গে রাহুল গান্ধীর আলাপচারিতার একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস। তাতে চিন ও পাকিস্তান নিয়ে আশঙ্কার কথা জানান কংগ্রেসের এই শীর্ষস্থানীয় নেতা।

ভিডিওতে রাহুলকে বলতে দেখা যায়, আন্তর্জাতিক কূটনীতি এবং সীমান্ত পরিস্থিতি বদলে যাচ্ছে। একসময় মনে করা হত ভারতের তিন শত্রু চিন, পাকিস্তান এবং সস্ত্রাসবাদ। চীন এবং পাকিস্তান এক জোট হয়েছে। যদি কোন যুদ্ধ বাধে তা হলে ভারতকে এই দুই দেশের সঙ্গেই একযোগে লড়তে হবে। সে ক্ষেত্রে এক বিরাট বিপর্যয়ের মুখে পড়তে হবে। ভারত এখন অত্যন্ত বিপজ্জনক জায়গায়।

ভারতীয় সেনার প্রতি আস্থা প্রকাশ করে রাহুল বলেন, সেনার প্রতি শুধু সম্মানই নয়, ভালবাসা এবং শ্রদ্ধাও রয়েছে আমার। আপনারাই দেশকে রক্ষা করেন। আপনাদের ছাড়া এই দেশ থাকবেই না।

সীমান্তে কী ঘটেছে তা দেশবাসীকে সরকারের জানানো উচিত বলে উল্লেখ করে কংগ্রেসের এই শীর্ষ নেতা বলছেন, আমাদের যে পদক্ষেপ নেওয়া উচিত, তা আমাদের এখনই শুরু করতে হবে। আসলে, আমাদের পাঁচ বছর আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যা আমরা করিনি। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সূত্র হিন্দুস্থান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :