ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

BGB : ঈদের দিন সুনামগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি বিজিবি সদর দপ্তর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর ও বন্যাদুর্গত সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শনকালে ডুলুরা বিওপি’র এলাকার বন্যার্ত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ উৎসর্গ করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ়করণ এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ের জন্য বিজিবি মহাপরিচালক ঈদের দিনে ছুটে যান সুনামগঞ্জের দুর্গম সীমান্তবর্তী ডুলুরা বিওপি এলাকায়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী বন্যাদুর্গত পূর্ব ডুলুরা গ্রামের ৫০০ অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনি, কিসমিস, বাদাম ও মসলা এবং ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ এবং বিশুদ্ধ পানি বিতরণ করেন। বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সেখানে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। দূর্গম সীমান্তে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য তিনি বিজিবি সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তাদেরকে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পবিত্র দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরে সকল সদস্যের সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

BGB : ঈদের দিন সুনামগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিজিবি মহাপরিচালক

আপডেট সময় : ১১:১৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২