ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

করোনার মধ্যেই পাকিস্তানে এসএসসি-এইচএসসি পরীক্ষা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ২৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে করোনাভাইরাসের মধ্যে দশমের ফাইনাল ও দ্বাদশ ফাইনাল পরীক্ষা হবে। ২৩ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

এ সময়ে বিভিন্ন প্রদেশ চাইলে করোনা পরিস্থিতির মধ্যেও কঠোরভাবে বিধিনিষেধ মেনে এই দুটি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সিদ্ধান্ত নিতে পারে।

দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ উমরের সভাপতিত্বে এনসিওসির বৈঠকে সম্প্রতি এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমন্বয়কারী লেফটেন্যান্ট জেনারেল হামদুজ্জামান। বৈঠকে করোনা মহামারি রোধে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এতে দেশে করোনা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। তবে সিন্ধু প্রদেশে সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা ঘোষণা করা হয়।

ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) বলেছে, এর আগে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। পরীক্ষার সময় যেন রোগ ছড়িয়ে না পড়ে, সে জন্য এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। ১৮ বছরের ওপরের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা টিকা নেবেন এই সময়ের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার মধ্যেই পাকিস্তানে এসএসসি-এইচএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৭:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১