ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ভারতে আটক চীনা ‘গুপ্তচর’কে ঘিরে পরতে পরতে রহস্য

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনও গোয়েন্দা কাহিনীকেও যেন হার মানাবে এই ঘটনা। মালদহের কালিয়াচকে আটক চীনা নাগরিক হান জানুইকে ঘিরে ক্রমেই ঘণীভূত হচ্ছে রহস্য। প্রাথমিক তদন্তের আগেই আটক ওই ব্যক্তিকে চীনা গুপ্তচর বলে দাবি করেছেন তদন্তকারীরা। এবার তাদের আশঙ্কা, হানের শরীরের ভিতরে থাকতে পারে কোনও মাইক্রোচিপ বা ইলেকট্রনিক ডিভাইস। যা নিশ্চিত করতে এবার ওই ব্যক্তির সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা।

তবে কী কোনও বড়সড় সাইবার হামলার পরিকল্পনা নিয়ে ভারতে ঢুকেছিলেন হান জানুই? এরই মধ্যে আটক ওই ব্যক্তির কাছ থেকে জব্দ হওয়া ল্যাপটপ ও আইফোন নিয়েও মহাবিপদে পড়েছেন তদন্তকারীরা। পাসওয়ার্ড উদ্ধার করতে কার্যত নাজেহাল অবস্থা তাদের। জানা গেছে, হানের ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ডে মান্ডারিন ভাষা ব্যবহার করা হয়েছে, যা উত্তর চীনে বেশ প্রসিদ্ধ ভাষা।

এছাড়া আরও একটি সোশ্যাল গ্রুপে মান্ডারিন ভাষায় কথোপকথনেরও তথ্য মিলেছে। এখন মান্ডারিন ভাষা জানেন এমন ব্যক্তির খোঁজ করছে পুলিশ। জব্দ ল্যাপটপ ও আইফোন থেকে বহু তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তারা জানিয়েছেন, আটক হান জানুই মোটেই কোনও সাধারণ ব্যক্তি নন। তার কথায় একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

কেবল আর্থিক প্রতারণা নাকি হানের ভারতে আসার পেছনে রয়েছে আরও বড় কোনও কারণ? সেই রহস্য ভেদ করার চেষ্টা করছেন তারা। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করবেন মালদহ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ। সূত্র: জিনিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :