ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ন্যাটোর বৈঠকে বাইডেন : রাশিয়া-চীন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জি সেভেন বৈঠক শেষ করে ব্রাসেলসে পৌঁছালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যোগ দেবেন ন্যাটো বৈঠকে।  রবিবারই শেষ হয়েছে জি সেভেন সম্মেলন।  সোমবার  থেকে ব্রাসেলসে ন্যাটোর বৈঠক শুরু হওয়ার কথা। তাকে স্বাগত জানিয়েছেন বেলজিয়ামের রাষ্ট্রপ্রধান। ন্যাটোর বৈঠকে রাশিয়া ও চীন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এমন তথ্য আসলো সিংবাদমাধ্যমে। 

সোমবার ন্যাটোর বৈঠক শুরু হওয়ার কথা। বাইডেন যুক্তরাজ্যে যাওয়ার ঠিক আগে হোয়াইট হাউজে গিয়ে ন্যাটো প্রধান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এসেছিলেন। ন্যাটো বৈঠকের বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।

মনে করা হচ্ছে, রাশিয়া এবং চীন নিয়ে কঠিন প্রস্তাব নেওয়া হতে পারে এই বৈঠকে। আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা ফেরানো নিয়েও আলোচনা হবে বৈঠকে।  বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। চীন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

চীনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক কী হবে, তা নিয়ে আমেরিকা ইউরোপের দেশগুলির উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে ইউরোপের দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক একেবারে বাতিল করতে রাজি হবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল। ন্যাটোর বৈঠক শেষ করে ইইউ বৈঠকে যোগ দেবেন বাইডেন। তারপর তার দেশে ফেরার কথা।

যুক্তরাজ্যে শেষ হয়েছে তিনদিনের জি সেভেন বৈঠক। গুরুত্বপূর্ণ সম্মেলনে করোনা মহামারি মোকাবিলায় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিশ্বের জন্য ১০০ কোটি টিকা তৈরির পরিকল্পনা হয়েছে। একই সঙ্গে করোনার উত্স সন্ধানে তদন্ত হবার বিষয়টি স্থির করেছেন বিশ্ব নেতারা। সিদ্ধান্ত হয়েছে ২০৫০ সালের মধ্যে বিশ্ব থেকে কার্বন নিঃসরণ সম্পূর্ণ বন্ধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ন্যাটোর বৈঠকে বাইডেন : রাশিয়া-চীন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

আপডেট সময় : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১