ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

‘পাকিস্তানের চেয়েও বিপজ্জনক চিন’, জানালেন জেনারেল Bipin Rawat

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল (LOC)। যার ওপারে পাকিস্তান। পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা  বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)। যার ওপারে চিন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী দু’দেশই। এদের মধ্যে কে বেশি বিপজ্জনক? পাকিস্তান নাকি চিন? Zee Media-কে জানালেন ভারতীয় সেনার Chief of Defence Staff জেনারেল বিপিন রাওয়াত।

WION-এর এক্সিকিউটিভ এডিটর পাল্কি শর্মাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর স্পষ্ট বার্তা, ভারতের জন্য পাকিস্তানের তুলনায় অনেক বড় বিপদ চিন। সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত।’ তাঁর আরও বক্তব্য, ‘আমাদের যে প্রতিবেশী বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী, অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে।’

Zee Media-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পাকিস্তানের উদ্দেশে জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘তবে অপর প্রতিবেশীকেও হালকা ভাবে নেওয়া উচিত নয়। কারণ, তাঁদের সঙ্গে সন্ত্রাসবাদীরা রয়েছে। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী বিপজ্জনক হতে পারে।’

ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের তৈরি Quad গোষ্ঠীকে কি এশিয়ান ন্যাটো (Asian NATO) বলা যায়? প্রশ্নের উত্তরে জেনারেল বিপিন রাওয়াত স্পষ্ট জানান, বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখাই এই গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। তবে ভবিষ্যতে কী হবে, সেই বিষয়ে জল্পনা জিইয়ে রাখেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পাকিস্তানের চেয়েও বিপজ্জনক চিন’, জানালেন জেনারেল Bipin Rawat

আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১