ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিং অব ফায়ার

‘মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, কেবল ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। লাদাখ এবং অরুণাচল থেকে এই গ্রহণ দেখা যাবে’

বছরে একবার দেখা যাওয়া সূর্যগ্রহণ হবে বৃহস্পতিবার। এই সূর্যগ্রহণে পুরো সূর্য ঢাকা পড়ে না। দেখা যায় খুবই চিকন একটা সীমা রেখা, যাকে বলা হয় ‘রিং অব ফায়ার’। এই বছরের প্রথম সূর্যগ্রহণটি প্রত্যক্ষ করতে অপেক্ষায় রয়েছে হাজার হাজার মানুষ।

সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে আর সূর্যের আলো পৃথিবীতে প্রবেশে বাধা দেয় তখনই দেখা যায় সূর্যগ্রহণ। বছরে একবার এই গ্রহণ দেখা যায়। বার্ষিক এই গ্রহণে সূর্যটা পুরোপুরি ঢাকা পড়ে না। চিকন সীমারেখা বা রিং অব ফায়ারও দেখা যায়। তিন মিনিট ৫১ সেকেন্ড ধরে দেখা যাবে এই গ্রহণ।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, কেবল ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। লাদাখ এবং অরুণাচল থেকে এই গ্রহণ দেখা যাবে।

রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড এবং কানাডা থেকে দেখা যাবে রিং অব ফায়ার। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল এবং উত্তর আলাস্কার মতো কিছু জায়গাতে কেবল আংশিক গ্রহণ দেখা যাবে। এর অর্থ এসব এলাকার বাসিন্দারা রিং অব ফায়ার দেখতে পারবেন না।

কানাডার বড় একটি অংশ, উত্তর আমেরিকা, ইউরোপ, উত্তর আফ্রিকা এবং ক্যারিবিয়ানের অংশ বিশেষও আংশিক গ্রহণ প্রত্যক্ষ করবে।

সূর্যগ্রহণ দেখতে আগ্রহীদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতির আশঙ্কার কথা বলেছেন তারা। গ্রহণ দেখতে চাইলে বিশেষ গ্লাস কিংবা টেলিস্কোপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ

আপডেট সময় : ০৯:৩৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১