ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ডেইলি মেইলের প্রতিবেদন : উহানের ল্যাবে তৈরি হয়েছে করোনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ২৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি ল্যাবে তৈরি হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। নতুন গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করছেন একদল বিজ্ঞানী। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক সমীক্ষার বরাত দিয়ে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী সমীক্ষায় বলা হয়েছে, ভাইরাসটি প্রস্তুত করার পরে চীনা বিজ্ঞানীরা এটিকে প্রযুক্তিগতভাবে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন, যা দেখে মনে হয় ভাইরাসটি বাদুড় থেকে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ অধ্যাপক অ্যাঙ্গাস ডালগালিশ (Angus Dalgleish) এবং নরওয়ের বিজ্ঞানী ড. বিরজার সরেনসেন (Dr. Birger Sorensen)  এই গবেষণাটি করেছেন। চীনে তৈরি ভাইরাস সম্পর্কিত রেট্রো-ইঞ্জিনিয়ারিং প্রমাণযোগ্য তথ্যে বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের এক বছরেরও বেশি সময় ধরে চীনে ভাইরাস তৈরি হওয়ার প্রমাণ রয়েছে। অধ্যাপক অ্যাঙ্গাস ডালগালিশ লন্ডনের সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয়ের অনকোলজির অধ্যাপক। আর ড. বিরজার সরেনসেন একজন ভাইরোলজিস্ট এবং ইমিউনর নামক একটি প্রতিষ্ঠানের সভাপতি, যে সংস্থা করোনার ভ্যাকসিন প্রস্তুত করেছে।

গবেষণায় বলা হয়েছে, উহান ল্যাবে ডেটা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। এই গোটা বিষয়টিকে লুকানোর চেষ্টা করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আমরা যখন দুজনেই ভ্যাকসিন তৈরির জন্য করোনার নমুনাগুলো অধ্যয়ন করছিলাম তখন ভাইরাসটিতে একটি ‘বিশেষ আঙুলের ছাপ’ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :