ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

কিছু মুসলিম দেশে গুরুত্ব পাচ্ছে না উইঘুর ইস্যু!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কায় উইঘুর ইস্যু নিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলো নীরব রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড পলিটিক্সি রিভিউয়ের এক প্রতিবেদনে, জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের প্রতি আচরণের সমালোচনা করে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরও জানা গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সরকার এখন পর্যন্ত জিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডের সমালোচনা করা থেকে অনেকাংশে বিরত রয়েছে। যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে, বেইজিংয়ের সাথে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, যদি তারা উইঘুরদের দমনের নিন্দা করে। চীনের সাথে প্রায় সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেরই দৃঢ় সম্পর্ক রয়েছে, যা গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে।

এছাড়াও জোরালো অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু উইঘুরদের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছে চীন। অনেক দেশ এটাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। লাখ লাখ উইঘুরকে শিবিরে বন্দি করে তাদের ধর্ম সংস্কৃতিসহ জীবনাচরণ বদলে দেওয়া হচ্ছে। জনসংখ্যা যাতে না বাড়ে সেজন্য নারীদের বন্ধ্যা করে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :