ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

পাকিস্তানে সর্বোচ্চ সরকারি পরীক্ষায় প্রথম হিন্দু নারী উত্তীর্ণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের সর্বোচ্চ সরকারি পরীক্ষায় পাশ করে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (পিএএস) প্রথমবারের জন্য নির্বাচিত হলেন কোনো হিন্দু নারী। পাক সিন্ধ প্রদেশের শিকারপুরের বাসিন্দা সানা রামচাঁদ পেশায় চিকিৎসক। তিনিই এই নতুন কৃতিত্ব অর্জন করেছেন।

এ বারের এই সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষায় বসেছিলেন মোট ১৮ হাজার ৫৫৩ জন। তার মধ্যে লিখিত পরীক্ষায় ২১১ জন পাশ করেছেন। তারপর তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, হয়েছে মৌখিক পরীক্ষা ও মানসিক পরীক্ষাও। এরপর যখন চূড়ান্ত তালিকা তৈরি করা হবে, তখনই নির্বাচিতদের নির্দিষ্ট দপ্তরে পাঠানো হবে।

ফল প্রকাশের পর তাই উচ্ছ্বসিত সানা টুইট করে জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমি পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের তালিকায় নির্বাচিত হয়েছি। আমার মা-বাবাকে ধন্যবাদ জানাই’।

এটিই পাকিস্তানের প্রশাসনিক পরীক্ষাগুলোর মধ্যে কঠিনতম বলে ধারণা করা হয়। পরীক্ষায় পাশ করেন মাত্র ২ শতাংশ পরীক্ষার্থী। পাকিস্তানে এই পরীক্ষার মাধ্যমে পিএএস নির্বাচনের পরের ধাপের পাকিস্তান পুলিশ সার্ভিস, ফরেন সার্ভিসের নির্বাচন করা হয়। এদের মধ্যে পিএএস-ই কঠিনতম।

এই বছরের পরীক্ষায় মোট ৭৯ জন নারী উত্তীর্ণ হয়েছেন। যাদের বিভিন্ন বিভাগে বিভক্ত করা হবে। এই তালিকায় শীর্ষ স্থানেও রয়েছেন একজন নারী, যাকেও পিএএস-এ নির্বাচিত করা হয়েছে। —আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে সর্বোচ্চ সরকারি পরীক্ষায় প্রথম হিন্দু নারী উত্তীর্ণ

আপডেট সময় : ০৭:১৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১