ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রথমবার লঙ্ঘন করল পাকিস্তান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেব্রুয়ারিতে করা যুদ্ধবিরতি চুক্তি প্রথমবার লঙ্ঘন করেছে পাকিস্তান। জানা গেছে, গত সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় সীমান্ত চৌকিতে গুলি ও গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, গত সোমবার ভোর ৬টা নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) লক্ষ্য করে পাকিস্তানি সেনারা হামলা চালায়।

বিএসএফ-এর কর্মকর্তারা বলছেন, তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছেন এবং পাকিস্তানি আগ্রাসনের বিপক্ষে তা যথাযথ জবাব।

অথচ, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অপ্রত্যাশিতভাবেই ভারত ও পাকিস্তান উভয় পক্ষই ঘোষণা করেছিল যে, উভয় পক্ষের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলবে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দীর্ঘ সময় ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি নতুন করে মেনে চলার ঘোষণা আসে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করল পাকিস্তান।
সূত্র : ডেকান হেরাল্ড 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রথমবার লঙ্ঘন করল পাকিস্তান

আপডেট সময় : ০৮:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১