ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বিনামূল্যে টিকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে প্রত্যেক রাজ্যকেই বিনামূল্যে টিকা দিতে হবে, এই দাবিতে শুক্রবার সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই সঙ্গে করোনা (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় গোটা ভারতে টিকাকরণের জন্য একনীতি গ্রহণের দাবি জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালীন দুই টিকা প্রস্তুতকারক সংস্থা প্রতিষেধকের দাম ঘোষণা করেছিল, যা নিয়ে ভারতজুড়ে তীব্র বিতর্ক হয়। বিরোধীদের চাপে তারা টিকার দাম কমাতে বাধ্য হলেও বিতর্ক থামেনি।

সেই বিতর্ক উস্কে দিয়েই শীর্ষ আদালতে মমতার সরকারের দাবি, টিকা সংক্রান্ত নীতি বদলাতে হবে কেন্দ্রকে। রাজ্য ও বেসরকারি হাসপাতালে কেন ভিন্ন দামে টিকা বেচা হবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, ‘দেশে টিকার জোগান বাড়াতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুধু তাই নয়, সব রাজ্যে বিনামূল্যে টিকা পৌঁছে দিতে হবে’।

এ দিন শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকেই এ বিষয়ে শুনানি শুরু হবে। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিনামূল্যে টিকা চেয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের

আপডেট সময় : ০৯:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১