ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশু ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই সংক্রমণে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জনে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০২ জনে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।

শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৫২২ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জনের, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০৭ জন।

পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজার ৬১৩ জন। সর্বশেষ মারা যাওয়া চার শিশু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্ত এলাকা দ্রুত শনাক্ত করে বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

যদিও অন্তর্বর্তী সরকার হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ, বিশেষ মেডিকেল টিম গঠন এবং আক্রান্ত এলাকায় নজরদারি জোরদারের কথা জানিয়েছে, তবে আক্রান্ত মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে জনমনে উদ্বেগ কাটছে না।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শিশুদের শতভাগ টিকার আওতায় আনাই এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ

আপডেট সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬