ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া কৃষকের হাসি কেড়ে নিয়েছে সবজির দরপতন বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্ব এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ প্রস্তাবসহ ২৩ সমঝোতায় এগোল বাংলাদেশ-জাপান সম্পর্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হাটে ঢুকেই গুলি, বের হওয়ার সময় বলল ‘আজ স্বাধীন পুষ্পপাড়া ’ পাবনায় বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু আহত আরও কয়েকজন পাকা জুম ধানে সোনালি হাসি, ফসল ঘরে তুলতে ব্যস্ত রাঙামাটির জুমিয়ারা সংসদীয় কূটনীতিতে বাংলাদেশ-ব্রিটেন সহযোগিতা বাড়ানোর প্রত্যয় চন্দ্রনাথ পাহাড়ে সবুজ প্রকৃতি, নজরুল ও বন্ধুত্বের অমলিন স্মৃতি শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে

১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা বৃহস্পতিবার রাজ্যসভায় লিখিত জবাবে জানিয়েছে, গত ১৬ মাসে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং হত্যার অভিযোগ রয়েছে।

মার্গেরিটা বলেন, ভারত সরকার নিয়মিতভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করছে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধারাবাহিকভাবে উত্থাপন করছে। এছাড়া, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হচ্ছে।

ভারত সরকারের প্রত্যাশা, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। সংখ্যালঘুসহ বাংলাদেশে সব নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব প্রধানত বাংলাদেশ সরকারের।

এছাড়া, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রয়োজনে দ্রুত সহায়তা দেয়ার জন্য ভারতীয় মিশনগুলো জরুরি হেল্পলাইন চালু করেছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকে।

মার্গেরিটা উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

সেই সময় থেকেই ভারত সরকার বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগগুলো বারবার উত্থাপন করছে। তবে বিগত অন্তর্বর্তী সরকার এসব অভিযোগ ‘ঢালাও’ বলে অস্বীকার করে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :