ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য এবং সহযোগিতার বার্তা দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এর রমনার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারেক রহমান মুফতি রেজাউল করীমের বাসায় পৌঁছান এবং স্বাগত জানান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দুই নেতার মধ্যে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সহাবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও দেশের শান্তিপূর্ণ ও মানবিক রাজনীতির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করে এবং সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এর আগে, শনিবার সংবাদ সম্মেলনে তারেক রহমান সতর্ক করেছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে ভুল বোঝাবুঝি বা বিরোধ সৃষ্টি হতে পারে, কিন্তু তা প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নিতে হবে। তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ভিন্ন দল ও মতের সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

জাতীয় নির্বাচনে বিএনপি ২১২ আসনে জয়ী হয়েই সরকার গঠন করতে যাচ্ছে, জামায়াত ৬৮ আসনে জয়ী হয়েছে, এনসিপি ৬টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :