ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

অনৈতিকতায় যাদের শুরু, তারা সৎ শাসন দেবে কীভাবে? ফরিদপুরে তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

অনৈতিকতায় যাদের শুরু, তারা সৎ শাসন দেবে কীভাবে? ফরিদপুরে তারেক রহমান: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতিহাস মানুষ ভুলে যায়নি।  ওই দলের সহযোগিতায় লাখ লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছিল

‘অনৈতিক’ কর্মকাণ্ড দিয়ে যারা রাজনীতি শুরু করছে, তাদের কাছ থেকে সৎ শাসন আশা করা যায় কি না, এ প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বিকাশ নম্বর ও এনআইডি কার্ড চাইছে, কেন চাইছে? দেশের মানুষের সঙ্গে অনৈতিক আচরণ করছে।

অথচ সৎ মানুষের শাসনের কথা বলছে। যে কাজ নিজেই অনৈতিকভাবে শুরু করে, সে কীভাবে সৎ শাসন দেবে, জনগণ কীভাবে তা আশা করবে?

বুধবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, দেশে  গুপ্ত দলের নতুন জালিমের আবির্ভাব হয়েছে।

যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে, সেই দলের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। ইসলামের রাজনীতির কথা বললেও নারীদের প্রতি যাদের সম্মান নেই, তাদের কাছ থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না।

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতিহাস মানুষ ভুলে যায়নি।  ওই দলের সহযোগিতায় লাখ লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছিল। যারা দেশের নারীদের সম্মান করতে জানে না, তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না।

অনৈতিকতায় যাদের শুরু, তারা সৎ শাসন দেবে কীভাবে? ফরিদপুরে তারেক রহমান
অনৈতিকতায় যাদের শুরু, তারা সৎ শাসন দেবে কীভাবে? ফরিদপুরে তারেক রহমান

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ১৬ বছর ধরে জনগণের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে আনার প্রত্যাশাই ছিল তাদের। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে এবং জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ জানান তিনি।

ফরিদপুরের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় নেতাদের দাবির জবাবে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সিটি করপোরেশন ও বিভাগ বাস্তবায়ন করা হবে। উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ তুলে তিনি ধানের শীষে ভোট চান।

খালেদা জিয়ার উদ্যোগে মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা বিনা খরচে চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকার যুবকদের কর্মসংস্থান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা, খাল-নদী খনন ও কৃষকদের জন্য হিমাগার গড়ে তোলা হবে।

দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, গভীর ষড়যন্ত্র চলছে, ১২ তারিখ তা প্রতিহত করা গেলে ১৩ তারিখ থেকে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।

সমাবেশে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ১৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয়ও করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :