ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে

পুতিন ক্রেমলিনে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। ছবি: রয়টার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মস্কো জানিয়েছে, ভূখণ্ডসংক্রান্ত বিষয়গুলোর সমাধান ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া ওই বৈঠকটি প্রায় চার ঘণ্টা স্থায়ী হয় এবং আলোচনা ছিল গুরুত্বপূর্ণ ও খোলামেলা। তিনি বলেন, আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিরাপত্তা সংক্রান্ত ত্রিপক্ষীয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। একই সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন।

উশাকভ আরও জানান, প্রেসিডেন্ট পুতিন কূটনৈতিক সমাধানে রাশিয়ার আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়া তার সামরিক লক্ষ্য অনুসরণ অব্যাহত রাখবে, বিশেষ করে যেসব অঞ্চলে রুশ বাহিনী কৌশলগত সুবিধা বজায় রেখেছে।

আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে উশাকভ বলেন, এ বৈঠক আয়োজনের পেছনে মার্কিন পক্ষ উল্লেখযোগ্য পরিশ্রম করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা সংঘাতের অবসান এবং একটি টেকসই শান্তিচুক্তির পথে অগ্রগতির সুযোগ সৃষ্টি করবে।

ক্রেমলিনে অনুষ্ঠিত রুশ-মার্কিন বৈঠকে রাশিয়ার পক্ষে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউরি উশাকভ ও কিরিল দিমিত্রিয়েভ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন স্টিভ উইটকফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬