ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ঢাকায় পাকিস্তানের স্পিকার অংশ নেবেন খালেদা জিয়ার জানাজায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

ঢাকায় পাকিস্তানের স্পিকার অংশ নেবেন খালেদা জিয়ার জানাজায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় পৌঁছেছেন।

বুধবার দুপুরে এক সংক্ষিপ্ত রাষ্ট্রীয় সফরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে স্বাগত জানান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি সরাসরি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যান, যেখানে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজধানীর চন্দ্রিসা উদ্যানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের এই সফরকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দুই দেশের মধ্যে সৌজন্য ও কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :