ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পৌঁছে দিলেন এস. জয়শঙ্কর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পৌঁছে দিলেন এস. জয়শঙ্কর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

ঢাকায় পৌঁছে জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তা গ্রহণকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

এই সফরকে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে একটি সৌজন্যমূলক ও মানবিক কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :