ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ভারতের  নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

ভারতের  নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কিছু সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এ কর্মসূচির আহ্বান জানায়।

বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এলাকায় সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হাইকমিশন সংলগ্ন এলাকা তিন স্তরের ব্যারিকেডের মাধ্যমে সুরক্ষিত রাখা হয় এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় এক পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে এ ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

ভারতের  নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ  হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ
ভারতের  নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ

তবে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ঘটনাটি একটি বিচ্ছিন্ন ও দুঃখজনক অপরাধমূলক ঘটনা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চাকরি সংক্রান্ত বিরোধের জেরে একপর্যায়ে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওই শ্রমিককে মারধর করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। তথ্যসূত্র: দ্য হিন্দু

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :