ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

তিনি জানান, আপিলে মোট আটটি গ্রাউন্ড উত্থাপন করা হয়েছে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের গুরুতরতা, পরিকল্পিত সহিংসতা এর ভয়াবহ প্রভাব বিবেচনায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

আমাদের মতে, এই অপরাধের জন্য আমৃত্যু কারাদণ্ড যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি, বলেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। তবে পৃথক আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই আপিল করা হলো।

প্রসিকিউশন আশা প্রকাশ করেছে, আপিল শুনানিতে আদালত অপরাধের মাত্রা প্রমাণের আলোকে বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫